মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে ছাত্রলীগের মিছিলে হামলা
মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজে আসন্ন ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ছাত্রলীগের প্রচারণা মিছিলে হামলায় ছাত্রলীগের মনোনীত ভিপি প্রার্থী গুরুতর আহত হয়েছে।
কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার সকাল ১১টার দিকে ছাত্রলীগ ব্যানারের মতিন-সমাপ্ত-বাপ্পি পরিষদের একটি মিছিল বের হলে ৮/১০ জন বহিরাগত মিছিলের ওপর হামলা চালায়। এতে ভিপি প্রার্থী দেওয়ান মতিউর রহমান মতিনসহ বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানান।
