চরমপন্থীদের হাতে চুয়াডাঙ্গায় একজন খুন
সদর উপজেলার শরিষাডাঙ্গা গ্রামে ভুট্টা ক্ষেতে সোমবার দিবাগত রাত ৯টার দিকে একই গ্রামের মিঠাকে (২২) জবাই করে হত্যা করা হয়।
চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (এমএল)-এর আঞ্চলিক সম্পাদক রবি সোমবার রাতেই স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে এ খুনের দায়িত্ব স্বীকার করে।
বিবৃতিতে রবি জানায়, মিঠা ছিল জনযুদ্ধের একজন সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন ধরে ওই পার্টির নামে অনৈতিক কাজ করে আসছিল।
খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনা স্থলে গিয়ে মিঠার লাশ উদ্ধার করে।
