রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা তদন্তে কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার ছাত্রদল কর্তৃক পরিচালিত সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭-সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উক্ত কমিটি গঠন করা হয়। বিজ্ঞান অনুষদের ডিন আবুল হাশেম তদন্ত কমিটির প্রধান হিসেবে কাজ করবেন।
কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন, অধ্যাপক আবু দাউদ হাসান, অধ্যাপক আফরাউজ্জামান খান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ শফি, অধ্যাপক মামনুনুল কেরামত, অধ্যাপক চাঁদ মোহাম্মদ মোস্তফা এবং অধ্যাপক এম নুরুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কেএএম শাহাদত হোসেন মন্ডল সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।
ক্যাম্পাস সূত্র জানায়, সিন্ডিকেট উক্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।
