চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন নিহত
বরযাত্রীবাহী বাস খাদে পড়ে সোমবার চট্টগ্রামে দুই মহিলা ও এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, বাসটি সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরে আসছিল। এটি বেলা আড়াইটায় চন্দনাইশ থানাধীন পক্ষীরাজ ব্রিজের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চন্দনাইশ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
