২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় সারা দেশে শোকের আবহ

সাভারে বহুতলবিশিষ্ট সুয়েটার ফ্যাক্টরিতে বিস্ফোরণে সেখানে কর্মরত প্রায় ৫ শ’ শ্রমিক আটকা পড়ার ঘটনায় সারা দেশে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়-বিদারক এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং আহতের বিনামূল্যে চিকিৎসা প্রদানের দাবি জানিয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দানের দাবি জানিয়েছে।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নিহতদের প্রতি তাদের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

দুর্ঘটনায় বহু লোক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ পর্যন্ত কমপক্ষে ২৬ টি লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে সাভারের বাইপাইলের পলাশবাড়িতে বহুতলবিশিষ্ট একটি স্যুয়েটার ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরিত হয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ শোকবার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য এক শোকবার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি নিয়োজিত কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা আরও তরান্বিত করতে এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আদেশ দিয়েছেন।

গার্মেন্টস শ্রমিকদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শেখ হাসিনা আটকেপড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আহতদের যথার্থ চিকিৎসার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এক শোকবার্তায় সরকার ও গার্মেন্টস মালিকদের নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আহতদের বিনা খরচে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের শ্রমিক দল (বিএসএল), সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন তাদের ভিন্ন ভিন্ন বিবৃতিতে ত্র“টিপূর্ণ ভবন নির্মাণের কারণে দুর্ঘটনায় ৫ শ শ্রমিক নিহত হওয়ায় গার্মেন্টস মালিকদের দায়ী করে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

বাংলাদেশের শ্রমিক দল আহ্বায়ক খালেকুজ্জমান এক বিবৃতিতে বলেছেন, আর্দ্র জমিতে অযথার্থ ও অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ এ দুর্ঘটনার জন্য দায়ী। ফলে যারা এই ভবনগুলোকে নির্মাণের অনুমোদন দিয়েছে তারা এবং ব্যবস্থাপকরা এবং গার্মেন্টস মালিকরা এ ঘটনার দায় এড়াতে পারে না। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।