ধ্বংসাবশেষের মধ্যে জীবিতদের আর্তচিৎকার, উদ্ধারকারীরা অসহায়
উদ্ধারকর্মীরা যখন সাভারের বিধ্বস্ত গার্মেন্টস কারখানার ইট পাথরের ধ্বংসাবশেষ সরিয়ে হতাহতদের উদ্ধার করতে সামনের দিকে এগোচ্ছিল তখন তারা ধ্বংসাবশেষের মাঝে আটকে পড়া একজন ব্যক্তির আর্ত চিৎকার শুনতে পাচ্ছিল। কিন্তু ভারী রড ও ধ্বংসস্তপের কারণে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিলো না।
সাভারের পলাশবাড়ির একটি গার্মেন্টস কারখানায় সোমবার ভোরে ভয়াবহ বিস্ফোরণে পুরো গার্মেন্টস ভবনটিই ধ্বংস হয়।
উদ্ধারকর্মীরা উদ্ধার করতে এগিয়ে গেলে মিলন মিয়া (৩৫) উদ্ধারকর্মীদের বলেন, ‘দয়া করে আমাকে একটু পানি দেন।’
ওই ধ্বংসাবশেষের মধ্যে থেকে তাকে উদ্ধার করা খুব সহজ কাজ ছিল না। দুই ঘন্টা প্রাণপন চেষ্টা করার পর ঘটনার প্রায় ১০ ঘন্টা পর সকাল ১১ টায় তাকে উদ্ধার করা হয়।
মিলন মিয়া গুরুতর আহত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে অনেকেই ধ্বংসাবশেষের মধ্যে জীবন্ত চাপা পড়েছেন।
অনেক আটকে পড়া মানুষ সাহায্যের জন্য ‘মা মা’ বলে চিৎকার করছেন কিন্তু উদ্ধারকর্মীরা অসহায়।
নিহত এবং আটকে পড়া মানুষদের স্বজনেরা পলাবাড়ি এলাকায় ভিড় জমিয়েছেন। আইনপ্রয়োগকারী সংস্থা তাদেরকে ধ্বংসাবশেষের কাছে ঘেষতে দিচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকজন মন্ত্রীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্পেকট্রাম সোয়েটার কারখানার আরেক ভাগ্য বিড়ম্বিত কর্মচারি আলম তার আত্মীয়দের সাথে সেল ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তার ওই আত্মীয়রা আর তার সাথে ফোনে যোগাযোগ করতে পারেনি।
তার একজন আত্মীয় বলেন, আমরা জানি না তার ভাগ্যে কি ঘটেছে।
উদ্ধার কাজের নেতৃত্বদানকারী র্যাব-৪ এর কমাণ্ডিং অফিসার সাবের শরিফ বিডিনিউজকে বলেন, ধ্বংসাবশেষের ভিতর আলো, পানি ও বাতাসের অভাবে ধ্বংসাবশেষের ভিতরকার অবস্থা অসহনীয় হয়ে উঠেছে।
আরও অনেকের আটকা পড়া এবং মৃত্যু হতে পারে এই আশঙ্কায় সম্পূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই মাথা এবং শরীরে লোহার রডে মারাত্মকভাবে জখম হয়েছে।
উদ্ধার কাজ এতটাই কঠিন তা এই উদ্ধারকর্মীর বক্তব্যে পরিস্কার হয়। তিনি বলেন, আমরা যদি তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে না ফেলি তাহলে তাদের বাঁচানো সম্ভব হবে না।
