২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়িয়লখাঁ নদীতে ছয় লাশসহ নিমজ্জিত ট্রলার উদ্ধার

জেলা সড়ক ও জনপদ বিভাগ তিন দিন আগে আড়িয়লখাঁ নদীতে নিমজ্জিত ট্রলারটি সোমবার উদ্ধার করেছে। ট্রলারের ভেতরে মহিলা ও শিশুসহ ছয়টি লাশসহ ছিলো।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

জেলার কালকিনি উপজেলার রাজারচর এলাকার আড়িয়লখাঁ নদীতে গত শনিবার ট্রলারটি নিমজ্জিত হয়। মাদারীপুর সড়ক ও জনপদ বিভাগের ক্রেনের সাহায্যে নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করা হলে তাতে ৩ মহিলা ও ৩ শিশুর লাশ পাওয়া যায়।

নিহতরা হচ্ছে, খাসেরহাট মাদ্রাসার কেরানী জরিতননেছা ওরফে জরিনা (৩৫), তামান্না (৬), এসএসসি পরীক্ষার্থিনী অনিতা, রেনুকা রানী মন্ডল (৬০), মনির হোসেন, মানসুরা (৫), জয়তুন বিবি (৪৫)।