মেহেরপুরে মায়ের সাথে রাগ করে না খেয়ে ছেলের মৃত্যু
মায়ের সাথে রাগ করে পাঁচ দিন না খেয়ে ছেলে মারা গেছে। ঘটনাটি ঘটে সোমবার ভোরে মেহেরপুর পৌর এলাকার ফৌজদারী পাড়ায় এক কৃষক পরিবারে।
এলাকাবাসী জানায়, শহরের প্রান্তিক চাষী মো. নুরুন্নবীর ছেলে বাবলা ধান ক্ষেতে নিড়ানীর কাজে যেতে দেরি করায় তার মা রাগ করে আল্লাহ্র কসম খেয়ে বলেন, এখন থেকে বাবলার ভাত বন্ধ। এই অভিমানে বৃহস্পতিবার থেকে বাবলা ভাত খাওয়া বন্ধ করে ঘরেই অবস্থান করতে থাকে।
পাঁচ দিন পর সোমবার ভোরে তার মৃত্যু হয়। মা রাবেয়া এখন অসুস্থ।
