২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার মৃত্যুতে শেখ হাসিনার শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সোমবার এক শোক বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

শেখ হাসিনা বিবৃতিতে বলেন, তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।

তিনি প্রয়াত চৌধুরীর পরমাত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।