২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর নৌ-দুর্ঘটনায় প্রাণহানিতে শেখ হাসিনার শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মাদারীপুরের কালকিনিতে ট্রলার ডুবে অর্ধশতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

এক শোক বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি এ দুর্ঘটনায় দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে বিচারের এবং সকল  নৌ-দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।