২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি মেম্বার খুন, চরমপন্থি দলের দায়িত্ব স্বীকার

সাবেক ইউপি মেম্বার আদম আলীকে (৪৩) শনিবার রাত ৯ টায় সদর উপজেলার ফুলবাড়ি গালশুকা গ্রামের এক মাঠে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

চরমপন্থি দল পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি ( এমএল) এ খুনের দ্বায়িত্ব স্বীকার করেছে।

নিহত আদম আলী একই উপজেলার বড় শালুয়া গ্রমের মৃত ইউসুফ আলীর মেজ ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়,  কেরু আ্যন্ড কোম্পানির কর্মচরী  আদম আলী শনিবার  গ্রামের বাড়ি থেকে মটরসাইকেলযোগে কর্মস্থল দর্শনা যাওয়ার সময় পথিমধ্যে  বোয়ালিয়া  বাজারের পূর্ব থেকে ওঁৎ  পেতে থাকা চরমপন্থিদের হাতে ধরা পড়ে। এরপর চরমপন্থিরা তাকে ফুলবাড়ি জালশুকা গ্রামের এক মাঠে নিয়ে গিয়ে গুলি ও জবাই করে হত্যা করে।

ফুলবাড়ি গ্রামের রাস্তা থেকে রোববার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে পূর্ব বাংলার  কমিউনিস্ট পার্টির আঞ্চলিক সম্পাদক  স্থানীয় ইউনিয়ন  মাথাভাঙ্গা কার্যালয়ে  ফোন করে এ খুনের দায়িত্ব স্বীকার করে।

পত্রিকা অফিসে দেয়া বিবৃতি থেকে জানা যায়  আদম মেম্বার ১৯৯৩ সালে পার্টির অন্যতম নেতা কমরেড আব্দুল বারীকে পুলিশের হাতে ধরিয়ে দেয়।

এদিকে এ ঘটনায় নিহতের বড় ভাই বিশারত আলী বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতনামা চরমপন্থিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।