২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এএনএম আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সৈয়দ আল ফারুক, বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিসেস রাজিয়া ফারুকসহ কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রাতষ্ঠান প্রধান, বিভিন্ন নারী সংগঠনে নেতৃবৃন্দসহ এলাকার অন্যান্য গণ্যমান্য-ব্যক্তিবর্গ।

এই উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল বইমেলা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।