২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জোড়া খুনের আসামী গ্রেপ্তার

জেলার ডি্িব পুলিশ জোড়া খুনের দুই আসামী কামাল ও মোজাম্মেল ওরফে বড় খোকনকে আটক করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই আলম বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। উভয়েই মেহেরপুরের গাংনী উপজেলার সহারবাটি গ্রামের তাহি ও একই উপজেলার নওয়া পাাড়া গ্রামের বাহাজ্জেল হত্যা মামলার আসামী।

তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজী ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ শনিবার তাদের রিমাণ্ডের আবেদন জানাবে।