গাইবান্ধা পোস্টাল ব্যাংক একাউন্ট জালিয়াতির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা, অভিযুক্তরা পলাতক
গাইবান্ধা প্রধান ডাকঘরের সেভিংস ব্যাংক একাউন্ট জালিয়াতির ঘটনায় শুক্রবার ছয়জন পোষ্টাল কর্মচারীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ডাক বিভাগ তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছে।
গাইবান্ধা প্রধান ডাকঘরের দায়িত্ব প্রাপ্ত পোস্ট মাস্টার আমজাদ হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন সহকারি পোস্ট মাস্টার গোলাম নবী সরকার, ডাকঘর কর্মচারী ইউনিয়নের সভাপতি পোস্টাল অপারেটর হাবিবুর রহমান, পোস্টাল অপারেটর সোলায়মান আলী, মোজাহারুল ইসলাম, পোর্টার রফিকুল ও সহকারী পোস্টমাস্টার রফিকুল ইসলাম।
ডাকঘরের সেভিংস ব্যাংক একাউন্টের আত্মসাতকৃত অর্থের পরিমান দুই কোটি টাকারও বেশি বলে তদন্ত কর্মকর্তা ও ডাকঘরের বর্তমান কর্মকর্তাদের সুত্র জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত ছয় কর্মচারী দায়িত্ব হস্তান্তর না করে বৃহস্পতিবার থেকে পলাতক রয়েছে।
