২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ওষুধ বিক্রয় প্রতিনিধি খুন

যশোর রেলস্টেশন চত্বরে শুক্রবার সকালে রফিকুজ্জামান লিংকন (৩৮) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। পুলিশ বলছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, চুয়াডাঙ্গার হাড়–কান্দি কবরস্থান পাড়ার রফিক আহমেদের পুত্র রফিকুজ্জান লিংকন অ্যাপেক্স ফার্মা নামে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।

শুক্রবার সকালে তিনি ট্রেনযোগে শ্বশুরবাড়ির উদ্দেশে যশোরে আসেন। নিহতের স্ত্রী নাজনিন আক্তার যশোর উপশহর কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। খুব সকালে ট্রেন থেকে নামার পরই তিনি দুবৃত্তদের কবলে পড়েন। দুবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রফিকের সাথে থাকা নগদ ১৩ হাজার টাকা, একটি মোবাইল সেট ও গলায় থাকা সোনার চেইন উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা তাকে হত্যা করলে এসব মালামাল ফেলে যেত না।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।