বাংলাদেশের জন্য চীনের আরও বৃত্তির ঘোষণা
চীন বাংলাদেশের মেধাবী ছাত্রদের জন্য বৃত্তির সংখ্যা আরও বাড়াতে রাজি হয়েছে।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাউ দেশের মেধাবি ছাত্রদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
এছাড়াও জিয়াবাও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের চীনা বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।
