২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছর পর হতভাগা মা ফিরে পেল সন্তানকে

ঢাকার ভাষানটেকের মর্জিনা বেগম দীর্ঘ আড়াই বছর পর তার একমাত্র পুত্র বিল্লালকে ফিরে পেয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

মঙ্গলবার দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘ছেলেটি কার’ শীর্ষক সংবাদ প্রকাশের পর বুধবার মর্জিনা বেগম মুন্সিগঞ্জ গিয়ে তার ছেলেকে সনাক্ত করেন।

ছেলেটি গত সোমবার থেকে মুন্সিগঞ্জের মানিকপুরস্থ কারুময় কল্যাণ সমিতির তত্ত্বাবধানে ছিল। এর আগে গত শুক্রবার বিল্লালকে টঙ্গীর বাহের পাড়া এলাকায় পাওয়া যায়। ওই সময় বিল্লাল নিজের নাম পুষ্প আর বাসা ঢাকায় ছাড়া কিছুই বলতে পারছিল না।

নানা ঘাত-প্রতিঘাতের পর মাকে ফিরে পাওয়ায় বিল্লালের উল্লাস ছিল দেখার মতো। বুধবার মুিন্সগঞ্জ থানায় সাধারণ ডায়রি করে মর্জিনা তার ছেলেকে নিয়ে ঢাকায় ফিরে আসে।

অন্যদিকে জনকণ্ঠে ‘ছেলেটি কার’ সচিত্র প্রতিবেদনের প্রতিবেদকের জন্য মুন্সিগঞ্জের একটি কল্যানমুখী প্রতিষ্ঠান ‘একুশে টঙ্গীবাড়ি’ স্বর্ণ পদক ঘোষণা করেছে।