২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট আ. লীগ নেতা এডভোকেট লিয়াকত হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক

বাগেরহাট জেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা, বাগেরহাট জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি এড. লিয়াকত হোসেন বৃহস্পতিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না ... রাজিউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 05:31 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা এক বিবৃতিতে এড. লিয়াকত হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।