বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ৩২টি জেলায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
শ্রমিক ফেডারেশন সাইদাবাদ বাস টার্মিনাল থেকে সন্ত্রাস দমন, গডফাদারদের গ্রেফতার এবং শ্রমিক নেতা হাজী ইয়াকুবের মুক্তির দাবিতে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে।
ইয়াকুবকে দেশের সবচে’ বড় অস্ত্র চালান মামলা চট্টগ্রাম অস্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। ফেডারেশন জানায়, ঘটনার মূল নায়কদের আড়াল করার লক্ষ্যে তাকে এই মামলায় আটক করা হয়েছে।
