সিরাজগঞ্জে উচ্ছেদ ঘোষণার প্রতিবাদে হাজার হাজার ভূমিহীনের বিক্ষোভ
জেলার ভূমিহীনদের উচ্ছেদ করার ঘোষণার প্রতিবাদে বুধবার হাজার হাজার ভূমিহীন মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। যমুনা পাড়ের হুন্দাই প্রজেক্ট মাঠে বুধবার বিকেলে আয়োজিত এক বিশাল সমাবেশ থেকে ভূমিহীনরা জেলা প্রশাসনের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদ জানায়।
এর আগে জেলা প্রশাসন ওয়াপদার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে আশ্রয় নেওয়া নদীভাঙা প্রায় ২০ হাজার ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের ঘোষণা দেয়।
ভূমিহীন সমাবেশ থেকে হাজার হাজার নারী পুরুষ ও শিশু শ্লোগান তোলে, ‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না!’ এতে সভাপতিত্ব করেন মো. জনু শেখ। বক্তব্য রাখেন বাসদের নব কুমার কর্মকার, বাস্তুহারা সংগ্রাম কমিটির মোসেলেম উদ্দিন, আশরাফ আলী প্রমুখ।
