ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি
ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে পাঠদানের ক্ষেত্রে সামঞ্জস্যতা আনয়নের জন্য একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।
তারা আধুনিক শিক্ষাদানের নামে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বাণিজ্যিকীকরণের তীব্র সমালোচনা করেন।
এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মালিকদের অতিমাত্রায় মুনাফামুখী মনোভাবের কথা উল্লেখ করে তারা বলেন, স্কুলের মালিকরা কোনও রকম জবাবদিহিতা ও স্বচ্ছতা ছাড়াই অধিক হারে ফিস আদায় করছে। স্কুল ব্যবস্থাপনায় অভিভাবকদের পক্ষ থেকে কোনও প্রতিনিধি রাখার ব্যবস্থা নেই। কোনও ব্যাপারে কর্তৃপক্ষ অভিভাবকদের মতামত নেয় না।
বুধবার নগরীর সিরডাপ মিলনায়তনে ফেডারেশন অব বাংলাদেশ ইংলিশ মিডিয়াম ¯কুল স্টুডেন্টস্ গার্ডিয়ান ফোরাম-‘ফেসগাফ’র আয়োজিত ‘নীতিমালার অভাবে ইংলিশ মিডিয়াম ¯কুলসমূহের সীমাহীন অব্যবস্থাপনা ও সে¦চ্ছাচারিতা এবং এর প্রতিকারের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তারা এ অভিযোগ করেন।
ফেসগাফ’র আহ্বায়ক এডভোকেট মোহাম¥দ শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ প্রধানর অতিথি এবং শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অভিভাবকরা স্কুলগুলোর বাণিজ্য প্রবণতা বন্ধে সরকারি পদেক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বৈঠকে ফেসগাফ সভাপতি বলেন, প্রতিবছর পুন:ভর্তির ক্ষেত্রে ফিস বৃদ্ধি, মাসিক টিউশন ফি, ইউনিফর্ম খরচ এবং বইয়ের দাম বাড়লেও শিক্ষাদান কিংবা শিক্ষকদের প্রশিক্ষণে এর কোনও প্রভাব পড়ছে না।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ইংলিশ মিডিয়াম ¯কুলগুলোর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে দেশে একটি সমনি¦ত নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। নাগরিক, শিক্ষার্থী এবং ¯কুল কর্তৃপক্ষের মধ্যে ভারসাম্য রক্ষার্থে এ নীতিমালা প্রণয়নের আগে প্রয়োজনে অন্যান্য দেশে বিদ্যমান আইন ও নীতিমালা পরীক্ষা করা যেতে পারে। তবে নীতিমালা প্রণয়ন করার পর এর যথাযথ বাস্তবায়নে একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা দরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, সমন্বিত এবং ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়নের জন্য ইতোমধ্যেই আমরা ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছি এবং কমিটি তাদের সুপারিশমালা জমা দিয়েছে। আমরা ওই সমস্ত সুপারিশমালা পরীক্ষা-নিরীক্ষা করছি। যতদ্রুত সম্ভব ওই সুপারিশমালার ভিত্তিতে সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, দেশে বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুল এবং কিণ্ডার গার্টেনের সংখ্যা প্রায় ১৭ হাজার। মন্ত্রণালয়ের বার বার হুশিয়ারি সত্ত্বেও মার্চের ১৩ তারিখে নির্দিষ্ট ডেডলাইন পার হয়ে গেলেও এখন পর্যন্ত সারাদেশের মাত্র ১১২টি স্কুল রেজিষ্ট্রেশন করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম, সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম শমসের আলী, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান সাদেক খান, নারী নেত্রী শিরিন আখতার, ভিকারুন্নেছা নুন ¯কুল ও কলেজের অধ্যক্ষ রোয়েনা হোসেন, বিশিষ্ট চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব বক্তব্য রাখেন।
