চট্টগ্রাম বিমানবন্দরে ফুকেট এয়ারের যাত্রীদের বিড়ম্বনা
ফ্লাইট সংকটের কারণে ফুকেট এয়ারের ব্যাংকক-চট্টগ্রাম-দুবাই রুটের শতাধিক যাত্রী বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আটকা পড়ে।
বিমান বন্দর এবং ফুকেট এয়ার সূত্র জানায়, বুধবার সকালে ফুকেট এয়ারের আটকে পড়া যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করলে বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফুকেট এয়ারের ব্যাংকক চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট ৭৬৭ সকাল সাড়ে দশটায় ২১৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। কিন্তু সকাল থেকে প্রায় সাড়ে তিনশ যাত্রী ফুকেট এয়ারের কাউন্টারে বোর্ডিং কার্ডের জন্য অপেক্ষা করতে থাকে।
বোর্ডি কার্ড না পেয়ে অবস্থানরত যাত্রীরা বন্দরের লাউঞ্জে বিক্ষোভ প্রদর্শণ করে। পরে ফুকেট এয়ার এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তারা আগামী ১২ এপ্রিল ফ্লাইট দেওয়ার আশ্বাস দিলে যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করে।
ফুকেট এয়ার কর্তৃপক্ষ জানায়, গত ৩ এপ্রিলের ফ্লাইটটিতে যান্ত্রিক ত্র“টি দেখা দিলে কিছু যাত্রী চট্টগ্রামে আটকা পড়ে। ওই আটকে পড়া যাত্রী এবং বুধবারের সিডিউল যাত্রীদের ভীড়ের কারনে শাহ আমানত বিমানবন্দরে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়।
ফ্লাইট সংকটের কারনে ফুকেট এয়ার ব্যাংকক-চট্টগ্রাম-দুবাই রুটে ফ্লাইট হ্রাসের ঘোষনা দেয়। আগে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট থাকলেও চলতি এপ্রিলে মাত্র পাঁচটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
