২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতে ফুকেট এয়ারের ফ্লাইট আটকে আছে

ফুকেট এয়ার শুধু তাদের ফ্লাইট ও রুট বাতিল এবং স্থগিতই করছে না তারা তাদের ফ্লাইটের যাত্রীদের মনে ভীতিরও সঞ্চার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এই এয়ার লাইনস তাদের ব্যাংকক লন্ডন রুট তুলে নিতে যাচ্ছে এবং তারা এখন তাদের লিজিং বোয়িং ৭৪৭-৩০০ এয়ারক্রাফটটি যাত্রীদের জন্য অনিরাপদ হিসেবে উল্লেখ করেছে।

অপর একটি ফুকেট এয়ার উড়তে ব্যর্থ হলে শত শত ব্রিটিশ অবকাশ যাপনকারী আরব আমিরাতে আটকা পড়ে।

তাদের মূল ফ্লাইটি, যেটি ব্যাংকক থেকে যাত্রা শুরু করেছিল, সেটি শনিবার জ্বালানী সংকটে পড়ে রিফুয়েলিং করতে  সারজায় থামে।

ভীত যাত্রীরা জানায়, টেকঅফের আগে প্লেনের ডানা দিয়ে প্রচন্ড বেগে গ্যালন গ্যালন ফুয়েল বের হয়ে আসলে তারা ফ্লাইটটি থামানোর দাবি জানায়।

ফুকেট এয়ারের যুক্তরাজ্যস্থ বিক্রয় ও বিপনন ব্যবস্থাপক গর্ডন ম্যাকফারল্যান্ড জানান, ফুয়েল ট্যাংক ওভার ফিলিং এর কারণে এই ছিদ্র তৈরি এবং এতে কারও তেমন ক্ষতি হয়নি। 

ম্যাথু ক্রিপস তার ২৭ বছর বয়েসী গার্লফ্রেন্ড নিয়ে অবকাশ যাপনের জন্য এসেছিল এবং সে জানায়, যাত্রীরা প্রায় দশ ঘন্টা ধরে খাবার ও পানীয় ছাড়া সময় পার করেছে এবং তারা এখন আকাশভ্রমণে ভীত।

তিনি আরও জানান,  দেশে ফেরার প্রতিশ্র“তি দিয়ে স্থানীয় সময় দুটোর দিকে যাত্রীদের হোটেল থেকে নিয়ে আসা হয় কিন্তু তারা এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

ম্যাথু ক্রিপস জানান, তিনি পাইলটের সাথে কথা বলেছেন এবং তিনি জানান, তারা একটি যন্ত্রাংশের জন্য অপেক্ষা করছেন, যেটি আবুধাবি থেকে আসবে।

যাত্রীদের বর্ণনায় তাদের অনুভূতি এরকম, এটা নিতান্ত ভীতিকর এবং জঘন্য একটি পরিবেশ, অনেকে তাদের শিশু সন্তানদের নিয়ে এসেছিল, তারা এখন শুধু ঘরে ফিরতে চায়।

এয়ার পোর্ট কর্তৃপক্ষ খুবই ভাল ব্যবহার করছে কিন্তু এই এয়ারক্রাফটি খুবই জঘন্য। প্লেনের সমস্যা সমাধানের পরও যাত্রীরা এখন ফুকেট এয়ারে যাতায়াত করতে রীতিমত ভীত ।