খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য গুলিতে নিহত
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার নাইক্কাপাড়া গ্রামে সোমবার গভীর রাতে শান্তি চুক্তি বিরোধী এক সমর্থক অজ্ঞাত পরিচয় দু®কৃতকারীদের গুলিতে নিহত হয়েছে।
পুলিশ জানায়, ঘটন্স্থালেই কালাচাঁদ চাকমার মৃত্যু ঘটে। এছাড়া ইউপিডিএফ’র আরও দুই সমর্থক গুলিতে আহত হয়।
আহত চান্দা চাকমা এবং বিন্দু চাকমাকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারের পর মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে যায় ।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টস (ইউপিডিএফ) শান্তি চুক্তির বিরোধী । ১৯৯৬ সালের ডিসেম্বরে সরকার এবং জন সংহতি মমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় ।
হত্যাকান্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।
এর আগে সন্ধ্যায় ইউপিডিএফ নেতা-কর্মীরা গুইমারা উপজেলার পিলাগ গ্রামে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করে। ওই হামলায় ১০-১২জন ইউপিডিএফ সদস্য আহত হয়। ইউপিডিএফ এর জন্য জেএসএস কে দায়ী করে।
