২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের নতুন বাজার ব্যবসায়ীদের অবস্থান ধর্মগট পালন

বরিশাল সিটি কর্পোরেশন মেয়রের দুই ভাইয়ের বাসষ্ট্যাণ্ড দখল ও একজন ব্যবসায়ীকে মারধোরের ঘটনাকে কেন্দ্র করে সোমবার নগরীর নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি বেলা ১২ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

আগামী সাতদিনের মধ্যে এই ঘটনার সুরাহা না হলে ব্যবসায়ীরা লাগাতার ধর্মঘটের কর্মসুচি প্রদান করবে বলে সাংবাদিকদের জানায়।

সোমবার বিকালে নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে বলে জানা যায়।