২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএস অফিস লক্ষ্য করে শক্তিশালী বোমা নিক্ষেপ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) অফিস লক্ষ্য করে সোমবার বিকেলে অজ্ঞাত দুস্কৃতকারীরা শক্তিশালী দুটি বোমা নিক্ষেপ করে। এসময় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিএসএস সূত্র বিডিনিউজকে জানায়, নিক্ষেপিত বোমার একটি ভবনের বাইরে বিস্ফেরিত হয় এবং অন্যটির বিস্ফোরণ ঘটে জানালার সাড়শিতে। তবে  এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার সময় অফিসের বাইরের গেটে দু’জন পুলিশ দাঁড়িয়েছিল। বিস্ফোরণের শব্দ শুনে সাংবাদিক, কর্মচারী, ভ্রাম্যমান ব্যবসায়ী ও পথচারীরা এদিক সেদিক দৌঁড়াতে থাকে বলে সূত্র জানায়।

ঘটনার পরপর পুলিশ এবং সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। পরে তারা তদন্তের জন্য বোমার ¯িপ্রন্টার সংগ্রহ করে নিয়ে যান।

পুলিশ সন্দেহ করছে চলন্ত কোনও গাড়ি থেকে বোমা দুটি ছোঁড়া হয় এবং ঘটনার পরপরই দুস্কৃতকারীরা গাড়িতে করে পালিয়ে যায়।

এর আগে গত মাসেও একদল অজ্ঞাত দুস্কৃতকারী বিএসএস অফিস লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিল।

বিএসএস’র একজন স্টাফ জানান, মার্চ মাসের ওই বোমা নিক্ষেপের পর বিএসএস অফিসে চব্বিশ ঘণ্টা পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।