২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গালিবকে আদালতে হাজির না করায় জামিন শুনানী স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. আসাদুল্লাহ আল গালিবের জামিনের শুনানীর দিন ধার্য থাকলেও মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়নি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ড. গালিব পলাশ বাড়ি উপজেলার টাকিয়ার বাজারে যাত্রানুষ্ঠান ও গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ব্র্যাক অফিসে বোমা হামলার অন্যতম আসামী ।

আদালতে তার অনুপস্থিতির কারণে পিপি এডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ জেলা ও দায়রা জজ আদালতে টাইম পিটিশন দাখিল করলে আদালত জামিনের শুনানী স্থগিত করে। পরবর্তী শুনারীর তারিখ ৩০ এপ্রিল ধার্য করা হয়েছে বলে জানা গেছে।