২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোভারটিস ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্রের জন্য ঔষধ সরবরাহ করবে

দেশের দরিদ্রদের সাহায্যে বহুজাতিক কোম্পানি নোভারটিস লিমিটেড ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্রের জন্য ঔষধ সরবরাহ করবে। নোভারটিস ব্র্যাকের ৫৫টি কেন্দ্রে এক বছরের জন্য ঔষধ সরবরাহ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এই ব্যাপারে দু প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

নোভারটিসের ব্যবস্থাপনা পরিচালক আশফাকুর রহমান ও ব্র্যাকের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরিচালক ফারুক আহমেদ মঙ্গলবার তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

নোভারটিস ব্র্যাক কৃত্রিম অঙ্গ ও ফিটিং সেন্টারেও তাদের সহযোগিতা প্রদান করবে। এর ফলে দেশের দৈহিক প্রতিবন্ধিরা কম খরচে কৃত্রিম অঙ্গ সংযোজন করতে পারবে।