২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের মূল্য পর্যালোচনা করেছে সরকার

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ব্যাপক বৃদ্ধিতে সরকার মঙ্গলবার এই খাতে ক্ষতির পরিমান পর্যালোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ক্ষতির পরিমান সম্পর্কে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের কাছ থেকে অবহিত হন। তবে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়ানো হবে কিনা সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতি মাসে প্রায় দুশ’ ৬৮ কেটি টাকা ক্ষতিতে তেল বিক্রি করছে।

লিটার প্রতি ডিজেলে ক্ষতির পরিমান সাড়ে ১০ টাকা এবং কেরোসিনে ১০ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষতির বিষয়টি বিবেচনা করে মন্ত্রীরা মনে করছেন ডিজেলের দাম পূননির্ধারণ করা উচিত।

কিন্তু এর ফলে খুচরা বিক্রেতারা ডিজেলের নামে কেরসিন বিক্রি করার সুযোগ পাবে বলে তারা ধারনা করেন। 

প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য এখন ২৩ টাকা করে। এছাড়া অকটেন ৩৫ টাকা এবং পেট্রোল ৩৩ টাকা।

দাতারা প্রাইসিং ফর্মুলার আওতায় জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য চাপ দিয়ে আসছে।

সূত্র জানায়, মন্ত্রীরা বেঠকে প্রাকৃতিক গ্যাসের শুল্কহার পূননির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং এ মুহূর্তেই তার প্রয়োজন নেই বলে একমত হন।

দাতাদের প্রাইসিং ফর্মুলায় সম্মত হয়ে সরকার প্রতি ছয়মাস পর পর গ্যাসের শুল্কহার পূননির্ধারণ করে থাকে।