সিরাজগঞ্জে সংঘর্ষে মোট ৪৫ জন আহত
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও কাজীপাড়া উপজেলায় পৃথক সংঘর্ষে মোট ৪৫ জন আহত হয়েছে।
জেলার শাহজাদপুর উপজেলায় চারদলীয় জোটের শরিক বিজেপির মিছিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালালে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর আসনের সংসদ সদস্য ও চারদলীয় জোটনেতা অধ্যাপক এমএ মতিন বিজেপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় শাহজাদপুর পৌরসভায় একটি শুভেচ্ছা মিছিল বের হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছুলে বিএনপির অপর একটি গ্র“প মিছিলটিকে লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অপর সংঘর্ষটি ঘটে কাজীপুর উপজেলার নান্টুপাড়ায়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বিকেলে পূর্ব নির্ধারিত বিএনপি আয়োজিত এক সমাবেশ চলাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়।
