২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সৌদকাঠি গ্রামে মঙ্গলবার রাতে জবেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 01:43 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

গ্রামবাসীরা জানায়, পারিবারিক বিরোধের কারণে পুত্র জাহাঙ্গীর তার পিতাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বলছে, এটি আত্মহত্যা। অন্যদিকে, মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানায়।

পুলিশ ওই রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ এখনও জাহাঙ্গীরকে খুঁজে পায়নি।

এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।