২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অপহরণ ও ধর্ষন চেষ্টার দায়ে ২১ বছরের কারাদণ্ড

অপহরণ করে কিশোরীকে ধর্ষনের চেষ্টার দায়ে আদালত এক ব্যক্তিকে ২১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আশীষ রঞ্জন দাস বুধবার এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৮ আগষ্ট শেরপুর সদর উপজেলার ফজলুল হকের কন্যা বদরুন নাহার করুনাকে চাকরির প্রলোভন দেখিয়ে ওই গ্রামের রেজাউল করিম বাবু ওরফে চউরা অপহরণ করে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।

ঘটনার পর কন্যার পিতা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সাক্ষ্য গ্রহন শেষে বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।