১৮ঘন্টা পর বুড়িমারী শুল্ক স্টেশনে পুনরায় কার্যক্রম শুরু
দীর্ঘ ১৮ ঘন্টা বন্ধ থাকার পর বুধবার বিকেলে ৪টা থেকে বুড়িমারী শুল্ক স্টেশন দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
কাস্টমস, আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের মধ্যে মঙ্গলবারের সৃষ্ট সমস্যা নিরসনে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
আঠারো ঘন্টা ধরে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
