ঝালকাঠিতে বাস্তুহারা দলের অফিস থেকে ফেনসিডিল উদ্ধার
ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠিতে বাস্তুহারা দলের (বিএনপি সমর্থিত) অফিস থেকে পুলিশ বৃহস্পতিবার সকালে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায়। তবে সেখানকার লোকজন তার আগেই পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
