২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান পার্টির খপ্পরে সৌদি প্রবাসী যুবক সর্বশান্ত

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন দেশে আগত সৌদি প্রবাসী এক যুবক।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

প্রতারকরা তার পাসপোর্ট, ফিরতি ভিসাসহ চার হাজার সৌদি রিয়েল, আট ভরি ওজনের সোনার চেন ও নেকলেস নিয়ে গেছে।

সৌদি প্রবাসী যুবক তৌহিদুল ইসলাম বিয়ে করার জন্য দু মাসের ছুটিতে দেশে ফেরেন। বুধবার ঢাকা থেকে মডার্ন এন্টারপ্রাইজের একটি বাসে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে টাঙ্গাইলে পৌছলে তৌহিদুল যাত্রীবেশী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। বৃহস্পতিবার তার জ্ঞান ফেরে।

অজ্ঞান পার্টির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে ক্ষতিগ্রস্তের পরিবার মডার্ন এন্টারপ্রাইজের ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি করেছে।