মরা মুরগি কাটার সময় কেরানীগঞ্জে দুই মহিলা গ্রেপ্তার
বৃহস্পতিবার সকাল ১১টায় কেরানীগঞ্জের গোলজারবাগের এক বাড়িতে মরা মুরগী কাটার সময় পুলিশ দুই মহিলাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের নাম হালিমা (৩০) ও কমলা (৩৫)।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে বস্তাবন্দী ৫০টি মরা মুরগি উদ্ধার করে থানায় একটি মামলা দায়ের করে।
