২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারওয়ার হোসেন মোল্লাকে ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

বাংলাদেশ সরকার সারওয়ার হোসেন মোল্লাকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সারওয়ার হোসেন মোল্লা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রনালয়ে এ গ্রেড রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন। তিনি ১৯৭২ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং ১৯৭৮ সালের সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত হন।

তিনি ব্যাংকক, টোকিও, কায়রো, হারারে (বর্তমানে বন্ধ) এবং প্রিটোরিয়াসহ বিভিন্ন বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রণালয়ে বর্তমান পদে নিযুক্ত হওয়ার আগে মে, ২০০২ থেকে জানুয়ারি, ২০০৪ পর্যন্ত তিনি ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।