মৌলভীবাজারে বিমান বাহিনীর রাডার স্থাপনা উদ্বোধন করলেন অর্থ মন্ত্রী
বাংলাদেশের আকাশসীমায় সামরিক, বেসামরিক ও আন্তর্জাতিক বিমানের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার মৌলভীবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর রাডার স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় অর্থ মন্ত্রী বলেন ১৯৯১-৯৬ সালে মাতৃভূমির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিñিদ্রভাবে কার্যকর করার সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন, দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে যে পদক্ষেপ নেয়া হয়েছিল, মৌলভীবাজারে রাডার স্থাপন তার মধ্যে অন্যতম।
এক তথ্যবিবরণীতে জানা যায়, মন্ত্রী বিমান বাহিনীর সদস্যদের দেশপ্রেম, আত্মত্যাগ এবং সেই সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আন্তর্জাতিক পরিম-লে দক্ষতার গৌরব অর্জন করায় তাদের ধন্যবাদ জানান। মন্ত্রী রাডার পরিচালন ব্যবস্থাও পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী সূত্রে জানায়, ‘দূর নীলিমায় অনন্ত নিশানায়’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে এ রাডার স্থাপনা সর্বক্ষণ আকাশসীমা পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশের আকাশসীমায় সামরিক, বেসামরিক ও আন্তর্জাতিক বিমানের সুষ্ঠু চলাচল নিশ্চিত করবে।
