বিএসএফ কর্মকর্তা ও জওয়ানদের সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) আবার স্ট্যান্ডিং অপারেশনাল প্রসিডিউর (এসওপি) জারি করেছে এবং গত শনিবারের ঘটনার পর অফিসার ও জওয়ানদের সীমান্তে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।
বিএসএফে’র ত্রিপুরা, কাছাড় ও মিজোরাম সীমান্তের ইন্সপেক্টর জেনারেল সুরেশ দত্ত জানান, ভারত বাংলাদেশ সীমান্তে এসওপি অনুসরণ করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে অফিসার ও জওয়ানদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকায় অনুষ্ঠিত বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সভায় ভারতের প্রতিনিধি দলের অন্যতম সদস্য জেনারেল সুরেশ দত্ত আরও জানান, আন্তর্জাতিক সীমান্তে সমন্বিত পাহারার কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে শুরু হতে পারে।
গত শনিবার বিডিআর ও বিএসএফ’র মধ্যে আখাউড়ায় এক সীমান্ত সংঘর্ষে বিএসএফ’র এক ঊর্দ্ধতন এসিস্টেন্ট কমান্ডার মারা যায় ও দু জন জওয়ান আহত হয়।
