২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২৭; ৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা দায়ের

নগরীর মাঝিরঘাট এলাকায় বৃহস্পতিবার শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ দুটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ডবলমুরিং থানা সূত্র জানায়, দ্রুত বিচার আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়। মামলার বাদি এসআই সালাম বিডিনিউজকে জানান, মাদারবাড়ি ওয়ার্ড কমিশনার প্রার্থী মো. জাফরকে প্রধান আসামি করে মামলা দুটি দায়ের করা হয়েছে। মামলায় মোট তিন শ জনকে আসামি করা হয়েছে।

এদিকে মেয়রপ্রার্থী এবিএম মহিউদ্দীন চৌধুরীর সমর্থনে গঠিত নাগরিক কমিটি এক বিবৃতিতে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জোট প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে পুলিশ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করছে। গ্রেফতারকৃতদের মহিউদ্দীন চৌধুরীর সমর্থক বলে দাবি করেছে নাগরিক কমিটি।

এদিকে নাগরিক কমিটি ও আওয়ামী লীগ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।