২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি শনিবার বান্দরবান সফরে যাচ্ছেন

পার্বত্য চট্টাগ্রাম শান্তিচুক্তি পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাশ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি শনিবার বান্দরবান সফরে আসছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

কমিটি চেয়ারম্যান মোশাররফ হোসেন এমপি এ সফরের নেতৃত্ব দেবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া এমপি, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সফরকালে উপস্থিত থাকবেন।

সংসদীয় কমিটি বান্দরবানে বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও আদিবাসী জনগোষ্ঠী ও বাঙালী নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক বৈঠক করবেন।