যশোরে মামার হাতে ভাগ্নে খুন
জেলার চৌগাছা উপজেলার খড়িঞ্চা বাজারে শুক্রবার সকালে মামার কাস্তের কোপে ভাগ্নে আশরাফ আলী মন্ডল (১৮) ঘটনাস্থলে মারা যায়।
মামা-ভাগ্নের বিবাদ ঠেকাতে আসা নবিসউদ্দিন (৭০) ও মোস্তফা (২০) আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত ঘটনায় মামা ইদ্রিস আলীর সাথে ভাগ্নে আশরাফের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ইদ্রিস আলী হাতের কাস্তে নিয়ে আশরাফের বুকে আঘাত করে। ঘটনাস্থলেই আশরাফ মারা যান। ঘটনার পর থেকে ইদ্রিস আলী পলাতক রয়েছে।
