২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালানের পণ্য ধরিয়ে দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখম

চোরাচালানের জন্য নিয়ে যাওয়া পাম অয়েল ও ডিজেল বিডিআরের কাছে তুলে দেওয়ায় ইসলাম (৩২) নামে এক যুবককে শুক্রবার কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

আহত অবস্থায় ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার গুলবাগজুর গ্রামের ফজলুর রহমানর পুত্র ইসলাম ভারতে পাচারের জন্য রাখা ২ ব্যারেল পামওয়েল ও ১ ব্যারেল ডিজেল স্থানীয়  বিডিআরের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চোরাচালান সিন্ডিকেটের সদস্য শরিফুর, মিন্টু, রুলু, কারমুলসহ ১০/১২ জন যুবক ব্যাঙদহ বাজারে ইসলামকে কুপিয়ে জখম করে।

উল্লেখ্য ভারতে ডিজেল এবং পাম ওয়েলের দাম বেশি হওয়ার কারনে প্রায়ই বাংলাদেশ থেকে সীমান্ত এলাকা দিয়ে এসব ভোজ্য তেল ও জ্বালানি তেল পাচার হচ্ছে।