পারিবারিক কলহের কারণে শেরপুরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
পারিবারিক কলহের কারণে জেলার গৌরিপুর এলাকায় বৃহস্পতিবার এক দম্পতি আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে বৃহস্পতিবার সকাল ১০টায় তরুণ দে’র স্ত্রী ছন্দা দে বিষপানে আত্মহত্যা করে। স্ত্রীর মৃত্যুর পর স্বামী তরুণ দেও বিকেলে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এ দম্পতির হৃদয় নামে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
