কৃষি জরিপ শুরু, মধ্য এপ্রিল পর্যন্ত তথ্য পাঠানো যাবে
কৃষকদের অবস্থা, কৃষি জমি ব্যবহার এবং কৃষি পণ্য উৎপাদনের সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে সারাদেশে মাঠ পর্যায়ে কৃষি জরিপ শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজস্ব উদ্যোগে নব ঘোষিত সহকারী কৃষি কর্মকর্তাদের (ব্লক সুপার ভাইজার) মাধ্যমে আনুষ্ঠানিক কোন ঘোষণা ছাড়াই এই জরিপকার্য চালানো হচ্ছে বলে একটি দায়ত্বশীল সূত্র জানিয়েছে।
এ বিষয়ে গত ২৪ মার্চ ঢাকার খামার বাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মহাপরিচালক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এই জরিপের কথা জানানো হয়।
সভায় মাঠ পর্যায়ে দায়িত্বরত অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক এবং সহকারী
পরিচালকসহ অর্ধ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, তথ্য সংগ্রহের জন্য ছক পত্র ইতোমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়েছে এবং মধ্য এপ্রিলে সংগৃহীত তথ্য মহাপরিচালকের দপ্তরে পাঠাতে হবে।
