কাজাখস্তানে চার বাংলাদেশী নাগরিক আটক
কাজাখস্তানের অ্যাক্টবিতে মঙ্গলবার চার বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
চাকরির উদ্দেশ্যে কাজাখস্তান থেকে রাশিয়া যাওয়ার পথে তাদের আটক করা হয়।
বুধবার প্রাপ্ত খবরে জানা যায়, বর্তমানে তাদেরকে বিচারের অপেক্ষায় আটক করে রাখা হয়েছে।
গত সপ্তাহের শেষে অপারেশন ‘মাইগ্রেন্ট’ চলাকালে অ্যাক্টবি অবলাস্ট পুলিশ ওই চার বাংলাদেশীকে আটক করে।
গত দু সপ্তাহে অ্যাক্টবি পুলিশ অবৈধভাবে কাজাখস্তান অতিক্রম কালে প্রচুর বিদেশিকে গ্রেপ্তার করে।
চলতি বছরের শুরু থেকে অ্যাক্টবি পুলিশ ৫১ জন বিদেশিকে গ্রেফতার করে। গত বছর এ সংখ্যা ছিল ২৮ জন।
