নওগাঁর ভূয়া সিআইডি ইন্সপেক্টর আটক, গণধোলাই
নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্থানীয় জনগণ বুধবার আজহার আলী নামে এক ভুয়া সিআইডি ইন্সপেক্টরকে আটক করে। পরে জনতা তাকে গণধোলাই দেয়।
স্থানীয় সূত্র জানায়, আজহার আলী নামে ওই ব্যক্তি বুধবার সকাল ১০টায় নওহাটা মোড়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সিআইডি ইন্সপেক্টরের পরিচয়ে প্রায় এক হাজার টাকা চাঁদা আদায় করে।
স্থানীয় জনগণ তার পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করলে সে তার মিথ্যা পরিচয় ফাঁস করে। উত্তেজিত জনতা শাস্তি হিসেবে তার মাথা মুড়িয়ে দেয়। তার কাছ থেকে একটি খেলনা মোবাইল সেটও উদ্ধার হয়।
সূত্র জানায়, ওই ভুয়া ইন্সপেক্টরের বাড়ী নওগাঁ সদর উপজেলার ভীমপুর গ্রামে।
