আওয়ামী লীগের সাবেক এমপি ক্যাপ্টেন তাজ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত
রাজধানীর বনানী এলাকায় মঙ্গলবার রাতে একটি ট্রাক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলামের গাড়িকে প্রচণ্ড ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হন।
দ্রুত তাকে শিকদার মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে এগারোটার দিকে দ্রুতগামী একটি ট্রাক ক্যাপ্টেন তাজের গাড়িকে পেছন থেকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। তাজ তখন গাড়িতেই ছিলেন। এ দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে।
