দেড় মাসে সীমান্তে ৫ মায়ানমার নাগরিক আটক, থানচি ও নাইক্ষ্যংছড়িতে কড়া নিরাপত্তা ব্যবস্থা
থানচি ও নাইক্ষ্যংছড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত দেড়মাসে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকা থেকে তিন দফায় মায়ানমারের পাঁচ নাগরিককে গ্রেফতার করার পর এ ব্যবস্থা নেওয়া হলো।
এদিকে নাইক্ষ্যংছড়ি থানার লেম্বুছড়ি সীমান্ত থেকে সর্বশেষ সোমবার রাতে গ্রেফতারকৃত দুই মায়ানমার নাগরিককে মঙ্গলবার পুলিশে সোপর্দ করা হয়েছে।
তারা হলো সাধু সে মারমা এব্ং প্র“ থোয়াই নিং মারমা। এরা আরাকানের মংডু জেলার বাসিন্দা।
বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে লেম্বুছড়ি বিওপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় বিডিআর সদস্যরা তাদের আটক করে।
বিডিআর সূত্র জানায়, গত দেড় মাসে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও থানচি সীমান্ত থেকে পাঁচ মায়ানমার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৪৬ সালের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে।
সূত্র জানায়, প্রথম দফায় চলতি বছরের ১২ ফেব্র“য়ারি দুপুরে বিডিআর সদস্যরা থানচি থানার বলিপাড়া এলাকা থেকে অং চিং (২৩) ও সুল মং (২৫) নামে মায়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করে। এরপর ২৩ মার্চ রাতে মিঞো সাং (২৯) নামে মায়ানমারের একজন সেনাসদস্যকে আটক করে বিডিআর সদস্যরা।
