২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী জহিরুদ্দিন খান আর নেই

সাবেক শিল্প ও পরিকল্পনা মন্ত্রী এবং সাংসদ এ এম জহিরুদ্দিন খান মঙ্গলবার সকালে ব্যাংককে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার নিহতের মরদেহ ঢাকায় আনা হবে।

ওইদিন বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরের দিন বৃহস্পতিবার মৃতদেহ চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে।

জামায়াতুল আল ফালাহ মসজিদে শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযার পর বাটালি হিলের পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য তার পিতা মরহুম এ কে খান তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় পরিষদের মন্ত্রী  এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ছিলেন।